ফেনীতে ভুয়া জন্মনিবন্ধন করতে এসে কার্তিক আচার্য (২৮) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। গতকাল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গরীব শাহ মোহাম্মদ বাদশা জানান, গতকাল মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে কার্তিক আচার্য নামে এক ব্যক্তি ২৮ বছর বয়সে জন্মনিবন্ধন সনদের আবেদন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আমার কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে কার্তিক আচার্য জানান, তিনি গত দুই বছর ধরে ইউনিয়নের সাত মন্দির রোডের ইয়াসিন চৌধুরীর বাড়িতে বসবাস করে পরিমল দাসের ছেলে বিপ্লব দাসের সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। মূলত তার বাড়ি ভারতের ত্রিপুরার সাবরুং জেলার শান্তিপল্লী সাবরুং মনুভংকুল এলাকায়। তিনি ওই এলাকার মতিলাল আচার্যের ছেলে। পরে তাকে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।