জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে —পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাও কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একেক বছরে একেক ধরনের আবহাওয়া দেখছি। কোনো বছর বন্যা, কোনো বছর ঘূর্ণিঝড় বেশি হচ্ছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাও কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একেক বছরে একেক ধরনের আবহাওয়া দেখছি। কোনো বছর বন্যা, কোনো বছর ঘূর্ণিঝড় বেশি হচ্ছে।

তিনি বলেন, পুরো ভোলা দ্বীপের ভেতরে, চারদিকে নদী ও সমুদ্রবেষ্টিত। ভোলার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ভোলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের অনেক প্রকল্প রয়েছে। ভোলা শহর রক্ষার জন্য ইলিশা এলাকায় ৩৪০ কোটি টাকার ব্লক বাঁধের কাজ চলছে। এছাড়া শিবপুর এলাকায় আরো একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব চলমান প্রকল্প বাস্তবায়ন হলে ভোলা সদরকে সুরক্ষিত করতে পারব। আজ আমরা যে জায়গা পরিদর্শন করেছি সেখানে কিছু ভুলত্রুটি চিহ্নিত করা হয়েছে। যেগুলো সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে প্রকৌশলীদের।

শুক্রবার ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় চলমান বাঁধ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও নদীর ভাঙনকবলিত এলাকা ঘুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আম্ফানে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৮৯৬ কোটি, ১ হাজার ৫২ কোটি ও ১ হাজার ২৩২ কোটি টাকার তিনটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর পোল্ডার-৫-এ ৩ হাজার ৬৭৪ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে

প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো সময় সাপেক্ষের ব্যাপার। আজ নদীর তীর রক্ষায় বাঁধ নির্মানের কথা বললাম, কাল কাজ শুরু করে দিলাম, তাহলে তা টিকবে না। কারণ একেক নদীর চারিত্র্যিক বৈশিষ্ট্য একেক রকম, যা আমাদের টেকনিক্যাল টিম এসে পর্যবেক্ষণ করেন। আবার পরীক্ষাকালে একবার দেখে গেলেও হবে না। কারণ বর্ষা মৌসুমে নদীর চরিত্র এক রকম, শুকনো মৌসুমে আবার আরেক রকম। একটা সমীক্ষা করে প্রকল্প করতে এক-দেড় বছর সময় লাগে। কিন্তু আমরা তড়িঘড়ি করে সংসদ সদস্যদের চাহিদার ওপর টিকতে না পেরে ছয় মাসে করি। পরে দেখা যায় ভুল হয়, আর আপনারা বলেন পানি সম্পদ মন্ত্রণালয় চুরি করেছে। কিন্তু পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড তাদের সক্ষমতা, কার্যক্ষমতা অনেক বাড়িয়েছে, তারা রাত-দিন কাজ করছে। আমরাও রাত-দিন কাজ করছি। কোথাও ভাঙলে সে খবর তাত্ক্ষণিক আমরা অনলাইনে (হোয়াটসঅ্যাপ গ্রুপ) পাচ্ছি। সেখানে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সব ছবি ও তথ্য আমরা পাচ্ছি।

আরও