জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যতদিন পর্যন্ত জঙ্গি সংগঠনগুলো আছে ততদিন পর্যন্ত আমাদের সাবধানে থাকতে হবে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগজ গ্রামে খালের ওপর নির্মিত ৯৭ মিটার দৈর্ঘ্যের একটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে
আওয়ামী লীগের ভূমিকা কি হবে এমন প্রশ্নে জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের
সভাপতি ও দলের নীতি নির্ধারকেরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,
সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম
সাফিসহ দলীয় নেতাকর্মীরা।