রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে হাসপাতালটিতে মোট ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালটির মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানান।
তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ৩ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৪৯ জন, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৩৮ জনের মৃত্যু হয়েছে।