ডা. নরেশ চন্দ্র ঠাকুরের অকালপ্রয়াণ

এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন নরেশ চন্দ্র ঠাকুর।

ক্যান্সারের কাছে হার মেনে মাত্র ৪৫ বছর বয়সে মারা গেছেন ডা. নরেশ চন্দ্র ঠাকুর।

নরেশ চন্দ্র ঠাকুর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন আমতলী ইউনিয়নের পূর্বপাড়া ঠাকুর বাড়ীর নরেন্দ্র নাথ ঠাকুরের পুত্র। তার মায়ের নাম লক্ষ্মী রানী ঠাকুর। এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন নরেশ চন্দ্র ঠাকুর।

ক্যান্সারে আক্রান্ত নরেশ চন্দ্র ঠাকুর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। ভারতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

নরেশ চন্দ্র ঠাকুরের অকালপ্রয়াণে শোকের ছাঁয়া নেমে এসেছে তার সাবেক সহপাঠী ও শুভকাঙ্খীদের মধ্যে। তার মৃত্যুতে শোক জানিয়েছে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন।—বিজ্ঞপ্তি

আরও