আগামী পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের বিরোধী দলের সদস্য মো. মাজেদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আগামী পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের বিরোধী দলের সদস্য মো. মাজেদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে সরকারের প্রথম ১৮০ দিনের একটি রূপরেখা রয়েছে। পাশাপাশি পাঁচ বছরে ধাপে ধাপে লক্ষ্য পূরণের পরিকল্পনাও নেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পরপরই আন্তর্জাতিক পরিস্থিতির কারণে শ্রমবাজারে চাপ তৈরি হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাব মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে পড়েছে। ফলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার কিছুটা সংকুচিত হয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বড় শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বাজারটি বন্ধ থাকলেও সম্প্রতি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালয়েশিয়া সফর করে সেখানকার সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর ফলে খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী নুরুল হক জানান, থাইল্যান্ডেও বাংলাদেশের শ্রমবাজারের ভালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কম্বোডিয়াতেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও