তিনদিনে ইজতেমায় আট মুসল্লির মৃত্যু

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে তিনদিনে মারা গিয়েছেন ৮ জন। আজ রোববার (১৫ জানুয়ারি) সিটি এসবি টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিনের বরাতে এ খবর জানায় সংবাদ সংস্থা বাসস।

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে তিনদিনে মারা গিয়েছেন আটজন। আজ রোববার (১৫ জানুয়ারি) সিটি এসবি টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিনের বরাতে এ খবর জানায় সংবাদ সংস্থা বাসস।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম জানান, অসুস্থতা, বার্ধক্যজনিত রোগ ও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে ওই আটজনের।

মৃত্যুর পর তাদের প্রত্যেকের জানাজা অনুষ্ঠিত হয় ইজতেমা ময়দানেই। জানাজার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ।

আরও