বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আখতারুল ইসলাম সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মো. নিজামুল হক ভূঁইয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ সেশনের জন্য এ কার্যকরী কমিটি করা হয়। এর আগে গত ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত ফেডারেশনের এক সভায় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির পাঁচ সহসভাপতি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আব্দুস সালাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আব্দুল হাসিব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. মো. লায়েক সাজ্জাদ এদেল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুল হক।
কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। দুই যুগ্ম মহাসচিব হলেন ঢাবির ড. মো. আবদুর রহিম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ড. মো. আব্দুল কাইউম। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।