উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

আরও