ছাগলনাইয়ায় সহপাঠীর ব্যাটের আঘাতে স্কুলছাত্র নিহত

ফেনীর ছাগলনাইয়ায় সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে আশরাফুল ইসলাম রাকিব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সহপাঠী রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। রাকিব ওই এলাকার নুরুল হকের ছেলে।

ফেনীর ছাগলনাইয়ায় সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে আশরাফুল ইসলাম রাকিব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় সহপাঠী রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। রাকিব ওই এলাকার নুরুল হকের ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত   রোববার বিকালে উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে আশরাফুল ইসলাম তার সহপাঠী রিয়াজ উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে রিয়াজ উদ্দিন তার হাতে থাকা ব্যাট দিয়ে আশরাফুলের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।

আরও