রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিহতরা হলেন উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও একই এলাকার আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)। ঘটনার সময় তারা দুজনই পাট ধোয়ার কাজ করছিলেন।

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাচারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও একই এলাকার আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)। ঘটনার সময় তারা দুজনই পাট ধোয়ার কাজ করছিলেন।

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা জানান, শনিবার বিকাল থেকে ওই নারী ও কিশোর পাট ধোয়ার কাজ করছিলেন। সাড়ে ৬টার সময় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটিকে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও