চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের কিশোরের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে পাঁচটি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জয়নালের মুদি দোকানে আগুন লাগে। নিহত সাব্বির হোসেন দোকানটির কর্মচারী ছিলেন। তিনি উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পুড়ে মারা যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।