চলন্ত ট্রেনে কিশোরী ধর্ষণের ঘটনায় কারাগারে রেলকর্মী

আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ের কর্মচারী (অ্যাটেনডেন্ট) আক্কাস গাজীকে বরখাস্তের পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ওই মামলায় বুধবারই তাকে কারাগারে পাঠানো হয়েছে। রেলের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। 

লালমনিরহাট বিভাগীয় জিআরপি থানা পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ওই ট্রেনেই ধর্ষণের ঘটনা ঘটে।

আরও