টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় ভোর সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপ চালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান।

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় ভোর সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার পুলিশ উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।

ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপ চালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। নিহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী জামালপুরের মো. আল-আমীন (৩০) ও স্বপন মিয়া (৩৫)। পিকআপ চালক জুয়েল (৩২)।

গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী মো. সানীকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও