ব্লগার অভিজিৎ হত্যা মামলা

৫ আসামির মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনসার আল ইসলামের প্রধান মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, সদস্য আকরাম হোসেন ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহ, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে শামস ওরফে সাজ্জাদ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও মো. আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে সাহাব। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আসামি শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়া, আবু সিদ্দিক ও আরাফাত নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য হওয়ায় একই আইনের ৮ ধারায় ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডিতদের মধ্যে জিয়া ও আরাফাত পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, দণ্ডিত আসামিদের মধ্যে ফারাবী ও আরাফাত ছাড়া অন্য সবাই ১০ ফেব্রুয়ারি প্রকাশক দীপন হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিজিৎ রায় একজন বিজ্ঞান লেখক ও ব্লগার ছিলেন। বাংলা একাডেমির বইমেলায় বিজ্ঞানমনস্ক লেখকদের আড্ডায় অংশগ্রহণ করে ফেরার পথে আক্রমণের শিকার হন। নাস্তিকতার অভিযোগ এনে দণ্ডিতরা অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করে। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ না করতে পারে।

আরও