পুনাকের সমাবেশে শিক্ষামন্ত্রী

নারীকে পিছিয়ে রেখে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়

একটি পাখির একটি ডানা বেঁধে দিলে যেমন উড়তে পারে না, অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখেও কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এমন কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছৈন, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন, এগিয়ে গিয়েছেন।’

একটি পাখির একটি ডানা বেঁধে দিলে যেমন উড়তে পারে না, অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখেও কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এমন কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন, এগিয়ে গিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, ‘‌পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। পুনাক সদস্যরা সেই অনুপ্রেরণার কাজটি করছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না, পুনাকের মাধ্যমে তারা নানাবিধ কাজও করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেন।

আরও