নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, সদর উপজেলাকে ভাগ করে আরো দুটি উপজেলা গঠনের অনুমতি পাওয়া গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও মিলেছে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই। এটি আমার শেষ নির্বাচনও হতে পারে।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আমি এ এলাকারই সন্তান। এলাকার মানুষ সবসময় আমাকে সহযোগিতা করেছেন এবং বারবার নির্বাচিত করেছেন।

মন্ত্রী বলেন, সদর উপজেলাকে ভাগ করে আরো দুটি উপজেলা গঠনের অনুমতি পাওয়া গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও মিলেছে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে। পাশাপাশি মসজিদের নির্মাণকাজ শেষ করতে সবার সহযোগিতাও কামনা করেন মন্ত্রী। মুসল্লি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও