জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নয় দিনের কর্মসূচি বিএনপির

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শনিবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শনিবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন। আজকে দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ১৯ জানুয়ারি সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং একই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকাসহ সারাদেশে দোয়া ও আলোচনা হবে বলেও জানান বিএনপি মহাসচিব

জাতীয়তাবাদী ছাত্রদল ১৮ জানুয়ারি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করবে। ১৭ জানুয়ারি আলোচনা সভা করবে জাতীয়তাবাদী মহিলা দল। ২০ জানুয়ারি জাতীয়বাদী সামাজিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এছাড়া ২১ জানুয়ারি জাতীয়তাবাদী শ্রমিক দল, ২২ জানুয়ারি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি জাতীয়বাদী কৃষক দল, ২৪ জানুয়ারি জাতীয়তাবাদী যুবদল এবং ২৬ জানুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলোচনা সভার আয়োজন করবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে। জাতীয়তাবাদী ওলামা দল ১৮ জানুয়ারি দোয়া ও মিলাদের আয়োজন করবে।

আরও