ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের চারজনসহ নিহত ৫

ময়নামতি ক্যান্টনমেন্ট হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বণিক বার্তাকে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ বিকালে উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। আহতদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা আবরার (১২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি ক্যান্টনমেন্ট হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বণিক বার্তাকে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও