পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সোলার এনার্জির ব্যবহারে বেড়েছে বিদ্যুৎ সাশ্রয়

সার্ভিস এরিয়া-২ এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জুন মাসে কোন বিদ্যুৎ বিল আসেনি শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫,৭১৪ টাকা বিল এসেছে যেখানে মে মাসের বিদ্যুৎ বিল ছিল ৫,২১,০৬৪ টাকা।

পদ্মা সেতুর দুই নম্বর সার্ভিস এরিয়ায় সোলার এনার্জির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সেতু এলাকায় উল্লেখযোগ্য পরিমানে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির এ সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সেতুর ওই এরিয়ায় ২.৪৯ মেগাওয়াট পিক ক্ষমতার একটি অত্যাধুনিক সোলার সিস্টেম চালু করা হয়েছে। সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার চাহিদা পূরণ শেষে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হচ্ছে। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেয়া বিদ্যুতের সাথে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হচ্ছে। এর ফলে সামগ্রিক বিদ্যুৎ বিল হ্রাস পেয়েছে এবং বড় অঙ্কের সরকারি অর্থ সাশ্রয় হচ্ছে।

উল্লেখ্য, সার্ভিস এরিয়া-২ এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জুন মাসে কোন বিদ্যুৎ বিল আসেনি শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫,৭১৪ টাকা বিল এসেছে যেখানে মে মাসের বিদ্যুৎ বিল ছিল ৫,২১,০৬৪ টাকা।

আরও