টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে সাতক্ষীরায় কর্মশালা

উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সংকট মোকাবেলা করে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সংকট মোকাবেলা করে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্যামনগর উপজেলার ধূমঘাট কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শাপলা নারী উন্নয়ন সংগঠন এ আয়োজন করে। কর্মশালায় জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও এর ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া পানির সংকট ও জলবায়ু সহনশীল কার্যকর উপায় হিসেবে স্যালাইন পদ্ধতি, ক্যারেট বা ঝুড়িতে চারা তৈরি, ভার্মি কম্পোস্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও