বিধিনিষেধে আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ২৭ বাংলাদেশী

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত যোগাযোগ বন্ধ রয়েছে। কিন্তু, হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে গত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দেশের ৬৩ জন নাগরিক সীমান্ত পার হয়েছেন।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত যোগাযোগ বন্ধ রয়েছেকিন্তু,  হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে গত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দেশের ৬৩ জন নাগরিক সীমান্ত পার হয়েছেন। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশী ও ৩৪ জন ভারতীয় নাগরিক।

 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ আব্দুল হামিদ বলেন, ‘স্থলবন্দর দিয়ে পারাপারের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের একটি তালিকা আমাদের কাছে পাঠিয়েছে। তালিকা অনুযায়ী ভারতীয়রা তাদের নিজ দেশে ফেরত যেতে পারছেন। একইভাবে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা সে দেশে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার থেকে ছাড়পত্র সংগ্রহ করে স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন

 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফারহানা আক্তার বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে ফিরে আসা যাত্রীদের সর্বশেষ ৭২ ঘণ্টার মধ্যে করা অ্যান্টিজেন বা আরটি পিসিআরে করা করোনা নেগেটিভ রিপোর্ট আছে কিনা তা দেখা হচ্ছে

 

তিনি আরও বলেন, করোনা নেগেটিভ রিপোর্ট থাকলে তাদেরকে আখাউড়ায় তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

 

যাদের করোনার নেগেটিভ সনদ রয়েছে ও টিকার দুটি ডোজ নিয়েছেন, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে এছাড়াও যাত্রীদের শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে নেয়া হচ্ছে বলে তিনি জানান।

 

আরও