আগামীকাল বিশ্ব বসতি দিবস

সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের বার্তা দেবে বিশ্ব বসতি দিবস

এবারের বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামী ৫ থেকে ৮ অক্টোবর ওমানের রাজধানী মাসকাটে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পুরো মাসজুড়ে নগর কেন্দ্রিক কর্মসূচির সূচনা হবে। একই সময়ে হতে যাওয়া আবাসন মেলার সঙ্গেও এই আয়োজন যুক্ত থাকবে।

আগামীকাল সোমবার বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব বসতি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালন করা হয়। চলতি বছরে দিবসটির মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

পরিবেশ রক্ষা করে সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার বার্তা নিয়ে এবার দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। রোববার (৪ অক্টোবর) সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাসস্থানের অধিকারের ওপর জোর দিয়ে কেনিয়ার নাইরোবিতে প্রথমবারের মতো এই দিবস পালন করা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর নতুন বিষয় নিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এবারের বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামী ৫ থেকে ৮ অক্টোবর ওমানের রাজধানী মাসকাটে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পুরো মাসজুড়ে নগর কেন্দ্রিক কর্মসূচির সূচনা হবে। একই সময়ে হতে যাওয়া আবাসন মেলার সঙ্গেও এই আয়োজন যুক্ত থাকবে।

বাংলাদেশেও প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি নেয়া হয়। এবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসতি মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করবেন।

এর অংশ হিসেবে আজ রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। এই পদযাত্রায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন।

বিশ্ব বসতি দিবস নগরায়ণের নানা দিক, চ্যালেঞ্জ ও সমাধানের পথ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। একই সঙ্গে সুন্দর বসবাসের পরিবেশ ও ভালো জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করার কথা স্মরণ করিয়ে দেয়।

আরও