টাঙ্গাইলের ভূঞাপুরে রেলক্রসিংয়ে ট্রেনের
ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিন যাত্রী।
আজ বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে
ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি
ফরিদুল ইসলাম।