গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মাহমুদুল হাসান জানান, ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করছিল। ওই সময় ওই দুই তরুণ ট্রেনের নিচে কাটা পড়েন।

তিনি বলেন, ‘অসচেতনভাবে রেললাইনের ওপর টিকটক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নিহতদের একজন মো. নাঈম। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার আমরাইদ এলাকার মো. নোমান উদ্দিনের ছেলে। নাঈম মহানগরীর ধীরাশ্রম এলাকায় খালার বাড়িতে থেকে স্থানীয় গির্জা কিশোর (জিকে) উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। অন্য তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও