ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বন্দেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় পুকুরে গোসল করার সময় বজ্রাঘাতের শিকার হন তিনি।
জানা গেছে, বন্দেরহাটির বাসিন্দা আলী মিয়ার ছেলে পলাশ মিয়া (১৭) শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় ফুটবল খেলা শেষে বাড়ির কাছে পুকুরে গোসল করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিজ মিয়া বজ্রপাতে পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।