কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নিহত বিপ্লব একই ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব একই ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বিপ্লব ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। জাল ফেলতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যান তিনি। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ভাটি থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ জানান, নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও