নরসিংদী জেলায় গতকাল দিনব্যাপী কৃষি ঋণ ও এসএমই মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মেলায় ছয়শ কৃষক, ৫০ জন তরুণ উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন। ১৫ কৃষক ও তরুণ উদ্যোক্তাদের মাঝে ৪৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।