জয়পুরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিঠু হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। গতকাল জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠু হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ওসি আলমগীর জানান, মিঠু হোসেন নির্মাণ শ্রমিক ছিলেন। গতকাল দুপুরে আধুনিক জেলা হাসপাতালের সপ্তম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।