সিসি ক্যামেরার আওতায় মঠবাড়িয়া পৌর শহর

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজ সরাসরি মঠবাড়িয়া থানার কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, অপরাধ নির্মূল রহস্য উদ্ঘাটনে প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির প্রথম প্রধান অংশ হিসেবে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে সব ধরনের অপরাধ কমে আসবে। তিনি বাসা, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় সিসি ক্যামেরা ব্যবহারের আহ্বান জানান। 

আরও