সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে নরসিংদী জেলায় আত্মপ্রকাশ করেছে ‘পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ’
নামে একটি সংগঠন। আর এর প্রথম প্রকাশ হিসেবে ‘পরিশীলন’
নামে প্রথমবারের মতো একটি সাহিত্যপত্রের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গতকাল নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শোহেলের রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান, প্রধান বক্তা ছিলেন এ সংগঠনের সাধারণ সম্পাদক কবি মহসিন খোন্দকার।
‘পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ’-এর সভাপতি অধ্যাপক কালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সোহরাওয়ার্দী, বিশিষ্ট সমাজকর্মী রাসেল বিন হাসানাত, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আল আমিন রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন রাসেল, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক নীলুফার জাহান নীলু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. আলতাফ রানা।