মাকে হত্যার অভিযোগ

ঝালকাঠিতে এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে।

ঝালকাঠিতে এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মো. সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে তার মা শেফালী বেগমের (৬২) সঙ্গে বাস করতেন। গতকাল ঘরের ভেতর মায়ের মরদেহের পাশে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এরপর থেকে সাগর পলাতক রয়েছেন। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও