বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে আগামীকাল রোববার থেকে। রমজান মাসকে সামনে রেখে জেলার এক লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করা হবে। আজ শনিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

জেলা প্রশাসক বলেন, প্রথম ধাপে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে। রমজানের মাঝামাঝি সময় দ্বিতীয় দফায় এসব পণ্যের সঙ্গে যোগ হবে ছোলা।

মো. জিয়াউল হক জানান, আগামীকাল রোববার সকাল ৯টার দিকে চার নম্বর ওয়ার্ডে তার উপস্থিতিতে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে। ইতোমধ্যে জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলার মাধ্যমে তালিকা তৈরি করেছে প্রশাসন। জেলায় ৩৩টি পয়েন্টে টিসিবির নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট দুটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কাল থেকে প্রথম দফায় পণ্য পাওয়া যাবে। দ্বিতীয় ধাপের পণ্য বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। এ সময় থেকে ছোলাও পাওয়া যাবে। ১২ উপজেলায় এক লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার টিসিবির ফ্যামিলি কার্ড পাবে। এ ছাড়া জেলার আদমদীঘিতে ৯ হাজার ৮৬৬, বগুড়া সদর উপজেলায় ২৬ হাজার ৩৪২, ধুনটে ১৬ হাজার ৪১০, দুপচাঁচিয়ায় ১১ হাজার ২৯৫, গাবতলীতে ১৬ হাজার ৩৫৩, কাহালুতে ৯ হাজার ৩১৯, নন্দীগ্রামে ১০ হাজার ২১, সারিয়াকান্দিতে ১৪ হাজার ৭৩৯, শাজাহানপুরে ৬ হাজার ৫৫, শেরপুরে ১৩ হাজার ৭৯৬, শিবগঞ্জে ১৬ হাজার ২৩৭ এবং সোনাতলায় ১২ হাজার ৭৬৫ পরিবার এ কার্ড পাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ।

আরও