রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ৬ জনকে গ্রেফতার

মামলার তদন্তকারি কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় বিশ দিনের রিমান্ডের আবেদন করেছেন। আদালত দুই মামলায় পাচঁদিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লা আবু আম্মার ওরফে জুনুনীসহ ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের ছয়জনকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক কাউয়ুম খান। তিনি জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় বিশ দিনের রিমান্ডের আবেদন করেছেন। আদালত দুই মামলায় পাচঁদিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিস্তারিত আসছে,

আরও