জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ প্রতিযোগিতা (প্রথম পর্ব) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেকুর রহমান।
এ সময় লে. কর্নেল আনম ফয়সাল, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩০০ সেনাসদস্য অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অন্যান্য সেনানিবাসেও অনুষ্ঠিত হবে জানা গেছে।