রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেঙড়াছড়ি এলাকা থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন লতা মারমা। পথে কেরণছড়ি এলাকায় হঠাৎ নৌকা থেকে পড়ে তিনি পানিতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খোঁজ শুরু করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া জানান, উদ্ধার করার পর লতা মারমাকে বিলাইছড়ি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হবে।

আরও