ভালুকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও এক বৃদ্ধ প্রাণ হারান।

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও এক বৃদ্ধ প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিনারা জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দ্রুতগতির বাসের ধাক্কায় যানবাহনগুলো দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আরও