চাঁদাবাজি বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ অবরোধ

সিটি করপোরেশনের কাগজ দেখিয়ে গাড়িপ্রতি চাঁদাবাজির প্রতিবাদে এ অবরোধ বলে জানিয়েছেন বিক্ষোভরত সিএনজিচালকরা।

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ অবরোধ করেছে সিএনজি চালকরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর সিএনজিচালকরা ঢাকা মাওয়া রোডের দুই পাশ অবরোধ করেন।

সিটি করপোরেশনের কাগজ দেখিয়ে গাড়িপ্রতি চাঁদাবাজির প্রতিবাদে এ অবরোধ বলে জানিয়েছেন বিক্ষোভরত সিএনজিচালকরা। তাদের অভিযোগ, চাঁদাবাজির সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং শ্যামপুর থানার পুলিশ সদস্যরা জড়িত।

এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকার যানচলাচল। যানজটে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আরও