পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ মীমাংসা করা হবে—কমিশন চেয়ারম্যান

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি করা হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভূমি কমিশন। ভূমি সমস্যা সমাধানে জমা পড়া অভিযোগগুলোও যথাযথ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা হবে। এতে কারো আতঙ্কিত হওয়ার দরকার নেই। গতকাল সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে কমিশনের নতুন জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি করা হবে। লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভূমি কমিশন। ভূমি সমস্যা সমাধানে জমা পড়া অভিযোগগুলোও যথাযথ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা হবে। এতে কারো আতঙ্কিত হওয়ার দরকার নেই। গতকাল সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে কমিশনের নতুন জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান।

এর আগে জেলা পরিষদ চত্বর অভিমুখে আসা কমিশন চেয়ারম্যানের গাড়ি অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ অবস্থান ধর্মঘটে অংশ নেন পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা। পরে সংগঠনটির পক্ষ থেকে কমিশন চেয়ারম্যানের হাতে একটি স্মারকলিপি তুলে

দেয়া হয়।

কমিশন সূত্র জানায়, জেলা কার্যালয় উদ্বোধন শেষে কমিশনের নিয়মিত বৈঠক করার বিষয় পূর্বনির্ধারিত ছিল। কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলার কমিশনের প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে তা আর হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও