টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
আজ শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ
ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসান সকালে মাদ্রাসার মাঠে
ফুটবল খেলতে যায়।
এ সময় তার লাথি দেয়া ফুটবলটি পাশের একটি টিনের ঘরের চালে আটকে যায়। বলটি আনতে
গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাসান। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
সখীপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আমার থানার এসআই পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে আমরা শিশুটিকে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করব।