গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক ও হেলপার নিহত

মঙ্গলবার রাতে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ খান আক্কাস মার্কেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমকালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।৷ এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

গাজীপুরের আক্কাস মার্কেট এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা ড্রাম ট্রাকের ড্রাইভার ও হেলপার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরের কামাড়পাড়া এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান। তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমকালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

আরও