ফেনী জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪০ ভোট পেয়ে নুরুল আবছার সভাপতি ও ৬৬ ভোট পেয়ে কামরুল হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পূর্যন্ত জেলা সমবায় কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮২ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী নোমান শাহা (সাইফুল), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিপন চন্দ্র চক্রবর্তী, আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ, এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন নুর কালাম, ইকবাল হোসেন, আবদুল করিম টুটুল ও নুরুল হুদা সবুজ।
উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার নির্বাচনে উপস্থিত ছিলেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সম্রাট সাহা, আর সহকারী নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন জাকির হোসেন, ও হারুন উর রশিদ।