সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারের পর রাতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন এক ভুক্তভোগী। রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকার রহমত আলীর ছেলে শাহিন রেজা (২৮) ও পৌর শহরের রেল কলোনি মহল্লার মৃত পূর্ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণকুমার দাস (৩২)। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।