পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির মাধ্যমে তাকে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির মাধ্যমে তাকে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

এর আগে, তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন।

মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার জন্ম বাগেরহাটে।

আরও