মাদারীপুর জেলার শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের মালিকানাধীন ওই হাসপাতালে কয়েক বছর ধরে চাকরি করছেন ভুক্তভোগী নার্স। কিন্তু সম্প্রতি হাসপাতাল মালিকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করে ভুক্তভোগীর পরিবার। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশের এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, আপেল মাহমুদের নামে আগের শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।