পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি

মো. লুৎফুর রহমান নামে এক আন্দোলনকারী ৪৪তম বিসিএসের ফলাফলকে নিশি রাতের ফলাফল আখ্যা দিয়ে বলেন, এবার ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার করা হয়েছে। অথচ ৮০০ ক্যাডার রিপিট করা হয়েছে, যা আমাদের জায়গা বঞ্চিত করার শামিল।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা রাস্তা ব্লকেড করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ব্লকেডে আন্দোলনকারীরা ‘জুলাই আবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’সহ নানা স্লোগান দেয়।

আন্দোলনকারী বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। দুই দিন পর পর আন্দোলনে নামতে পারব না। ৪৪তম রেজাল্টের ক্ষেত্রে একই পদের ক্যাডারকে আবার রিপিট করে তাকে সেই ক্যাডারেই রাখা হয়েছে। আমরা তা মানি না‌।

মো. লুৎফুর রহমান নামে এক আন্দোলনকারী ৪৪তম বিসিএসের ফলাফলকে নিশি রাতের ফলাফল আখ্যা দিয়ে বলেন, এবার ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার করা হয়েছে। অথচ ৮০০ ক্যাডার রিপিট করা হয়েছে, যা আমাদের জায়গা বঞ্চিত করার শামিল। আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩০টা পদ বাড়ানো হলেও উপদেষ্টার অফিস থেকে তা কোনো এক অদৃশ্য কারণে বাদ দেয়া হয়েছে।

আন্দোলনকারী অন্য এক পরীক্ষার্থী বলেন, আমাদের এই বিসিএসের ফাঁদে প্রায় সাড়ে ৪ বছর সময় নষ্ট করা হয়েছে। দুইবার ভাইভা নেয়া হয়েছে। তবুও সবশেষে দেখলাম, এখানেও এখনো কোনো না কোনো দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই ফলাফলের পুনর্মূল্যায়ন চাই। রিপিট ক্যাডার বাতিল চাই।

শাহবাগ থেকে আন্দোলনকারীদের পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসিতে এসে অবস্থান নিয়ে সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ৪৪তম বিসিএস-এ পদ সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত ফলাফলের সঙ্গে লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ, চূড়ান্ত ফলাফল প্রদানের পূর্বে ক্যাডার চয়েস সংশোধনের সুযোগ দান, একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ বাতিল বা সংশোধনপূর্বক ভাইভায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চাকরি প্রদান, যেসব প্রার্থীর স্নাতকে পঠিত বিষয়ের বিষয় কোড নেই, তাদেরকেও সঙ্গতিপূর্ণ নন-ক্যাডার পদে আবেদনের সুযোগ প্রদানসহ বিভিন্ন দাবি না মানলে রাজু ভাস্কর্যে রাত-দিন অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরও