বালি ভরাট নিয়ে দ্বন্দ্ব

সোনারগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও বালি ভরাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমর আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার বালি ভরাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমর আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে গতকাল সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার বালি ভরাট কেন্দ্র করে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আলাউদ্দিন হাজির সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লা লিটনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে আলাউদ্দিন হাজি একটি প্রাইভেট কারযোগে বাড়ি ফেরার পথে লিটন তার লোকজন নিয়ে গাড়ির গতিরোধ করে। নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনা কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাদেকুর রহমান লিটনের লোকজন আলাউদ্দিনপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে আবারো দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও