প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা

হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ।

পাঁচদিনের ভারত সফর থেকে ফেরার পর গতকাল সন্ধ্যায় তথ্যমন্ত্রী তার চট্টগ্রাম নগরীর বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। মতবিনিময়কালে -সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাইকোর্ট যদি দেশে এর সম্প্রচার বন্ধের আদেশ দেন, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদের মানতে হবে।

. হাছান মাহমুদ বলেন, আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম, অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে, এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো কয়েকটি দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আমরা সেই উদ্যোগ নিইনি।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে, কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে, ভুল, মিথ্যা, পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা, এটি কোনোভাবেই সমীচীন নয়। আল জাজিরার মিথ্যা-বানোয়াট রিপোর্ট কিছু কাট-পেস্ট করে প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে প্রকাশ করা হয়েছে।

বিএনপি নেতাদের করোনা টিকা বিষয়ক মনোভাব নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা করোনা টিকা নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন। তারা প্রথমে বলেছেন, সরকার টিকা সময়মতো আনতে পারবে না, যখন সময়মতো চলে এল, তখন বললেন, এটি নিলে কোনো কাজ হবে না। টিকা দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন ধরনের কথাও বলেছেন তারা। তবে নানা ধরনের প্রশ্ন তুলে, দায়িত্বহীন অনেক কথা বলে শেষ পর্যন্ত বিএনপির অনেক নেতা করোনা টিকা নিয়েছেন এবং নেয়ার পক্ষে কথাও বলেছেন, সেজন্য তাদের সাধুবাদ জানাই। কথা আছে না গাধা জল ঘোলা করে খায়, করোনা টিকা নেয়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকাও সে রকমই ঘটেছে। আমরা চাই, তারা টিকা নিয়ে সুস্থ সবল থাকুক।

আরও