ছুটির সকালে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

দূষণে শীর্ষ দুই শহর যথাক্রমে আফগানিস্তানের রাজধানী কাবুল ও ভারতের রাজধানী দিল্লি।

আজ সকাল ৯টা ০১ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২০২। অর্থাৎ, ঢাকার বাতাস আজ রয়েছে ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।

বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ ছয় নম্বরে অবস্থান করছে রাজধানী শহর ঢাকা। আজ শনিবার ছুটির দিন হলেও শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকার বাতাসে দূষণের পরিমাণ বেশি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ০১ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২০২। অর্থাৎ, ঢাকার বাতাস আজ রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।

দূষণে শীর্ষ দুই শহর যথাক্রমে আফগানিস্তানের রাজধানী কাবুল ও ভারতের রাজধানী দিল্লি। দুটি শহরের বাতাসই ‘দুর্যোগপূর্ণ’। তবে দিল্লির স্কোরের (৩৯৩) চেয়ে দূষণে শীর্ষে থাকা কাবুলের স্কোর অনেক বেশি, ৪৯৫।

এরপরের তিনটি শহর যথাক্রমে মানামা, কলকাতা ও করাচি। ঢাকার মতো এ তিনটি শহরের বায়ুমানও ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও