লক্ষ্মীপুরে কবির বিন আনোয়ার

জাতীয় নির্বাচনে আ.লীগ কারো জন্য অপেক্ষা করবে না

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কারো জন্য অপেক্ষা করবো না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘জনগণের কাছে না গিয়ে বিএনপি-জামায়াত বিদেশী প্রভুর কাছে যায়। আওয়ামী লীগ নির্বাচনমুখী সরকার। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে আসা না আসা সেটা রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত। আমরা কারো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কারো জন্য অপেক্ষা করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘জনগণের কাছে না গিয়ে বিএনপি-জামায়াত বিদেশী প্রভুর কাছে যায়। আওয়ামী লীগ নির্বাচনমুখী সরকার। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে আসা না আসা সেটা রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত। আমরা কারো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। 

শনিবার (২৬ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কবির বিন আনোয়ার। এর আগে একই স্থানে ফিতা কেটে বাংলাদেশ আওয়ামী লীগের রোড টু স্মার্ট বাংলাদেশ এর আওতায় লক্ষ্মীপুরে ৩৪তম বঙ্গবন্ধু স্মার্ট কর্নারের উদ্বোধন করেন তিনি। পর্যায়ক্রমে সারাদেশে এ স্মার্ট কর্নার স্থাপন করা হবে।

আওয়ামী লীগের এ নির্বাচন সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ বিরোধীরাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী দল। সেই দলেই এখন বিএনপি জড়ো হয়েছে। এমন নজির পৃথিবীর কোথাও নেই। সারা পৃথিবীতে এখন দুটি ব্যবস্থা আছে, এর একটি যেখানে রাষ্ট্রপতি প্রধান থাকেন, আরেকটি হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী প্রধান থাকেন। এরমধ্যে যিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, তারাই সরকারে থাকবেন। তৃতীয় কোনো বিকল্প তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নেই।

কবির বিন আনোয়ার বলেন, ‘দেশে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন, তাদের অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিশ্বের সেই নিয়ম অনুযায়ী শেখ হাসিনাই সরকার থাকছে নির্বাচনকালীন সরকার এবং সরকার ওই সময়গুলোতে কোনো গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণে সিদ্ধান্ত দিবেন না। সেই নিয়মই মানছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে অনলাইন ক্যাম্পেইনের উপর গুরুত্ব দিয়ে দেশের জেলা-উপজেলায় দলীয় কার্যালয়গুলোতে স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এছাড়া স্মার্ট ক্যাম্পেইন করার জন্য প্রতি উপজেলা থেকে দলীয় ১০ জন বাছাইকৃত লোককে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে। 

লক্ষ্মীপুরের স্মার্ট কর্নার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, আওয়ামী লীগ  নেতা আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূইয়া মান্না প্রমুখ। 


আরও